দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ফিফা বিশ্বকাপের ‘জি’ গ্রুপে নিজেদের প্রথম জয়ের লক্ষ্যে আজ মুখোমুখি হচ্ছে বেলজিয়াম ও ইরান।
যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের সোফাই স্টেডিয়ামে রোববার (২১ জুন) বাংলাদেশ সময় রাত একটায় শুরু হবে ম্যাচটি।
নিজেদের প্রথম ম্যাচে বেলজিয়াম মিসরের সঙ্গে ১-১ গোলে ড্র করেছিল। অন্যদিকে ইরান নিউজিল্যান্ডের সঙ্গে ২-২ গোলে ড্র করে পয়েন্ট ভাগাভাগি করে। ফলে দুই দলই এখনও জয়শূন্য অবস্থায় রয়েছে।
বেলজিয়াম গত এক দশকে বিশ্ব ফুটবলে শক্তিশালী দল হিসেবে পরিচিত। বর্তমান দলে তারুণ্য ও অভিজ্ঞতার সমন্বয় রয়েছে। ইরান এশিয়ার শীর্ষ দল হিসেবে পরিচিত এবং বড় দলের বিপক্ষে রক্ষণাত্মক কৌশল ও পাল্টা আক্রমণের জন্য সুপরিচিত।
ম্যাচে বেলজিয়াম আক্রমণাত্মক ফুটবল খেলার চেষ্টা করবে বলে আশা করা হচ্ছে। ইরান জমাট রক্ষণ ও সুযোগমতো পাল্টা আক্রমণের ওপর নির্ভর করবে। সেট পিস থেকেও গোলের সম্ভাবনা রয়েছে।
দুই দলের এই লড়াইয়ে যেদল জিতবে দ্বিতীয় রাউন্ডে উঠার দৌড়ে অনেকটাই এগিয়ে যাবে তারা।
এমএম/